মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজারের মাহবুবা কমিউনিটি সেন্টারে উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আউয়াল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাজু দাস ও অর্থ সম্পাদক সুমন আহমদ রাজন।
এ ছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির উপদেষ্টা হারুন মিয়া, ছাতক উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সুজাত মিয়া, জগন্নাথপুর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, জাউয়া বাজার ডেকোরেটার্স মালিক সমিতির আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী রিপন, বিশ্বম্ভপুর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিপ্টু দাস, শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সহ-সভাপতি হোসাইন আহমদ, অর্থ সম্পাদক মকবুল হোসেন ও প্রচার সম্পাদক রহমত আলী হৃদয়।
অনুষ্ঠানের শুরুতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডেকোরেটার্স মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে একে একে পরিচিত হন শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির নেতৃবৃন্দ সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডেকোরেটার্স মালিক সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে শান্তিগঞ্জে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিদের মধ্যে প্রাণের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com