সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রামবাংলার চিরাচরিত ও ঐতিহ্যবাহী শখের নৌকাবাইচ প্রতিযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
নৌকাবাইচ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের লক্ষ্যে সোমবার(১৪ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে পরপর দুটি সভা অনুষ্ঠিত হয়।
পৃথক সভায় নৌকাবাইচের আয়োজক যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়া ও বীরগাঁও গ্রামের লোকজনের মধ্যে সৃষ্ট মতানৈক্য নিয়ে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের ভুল-বোঝাবুঝির অবসান এবং বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার নির্দেশনা এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতায় যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়ার আয়োজনে আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দ্বন্দ্বের অবসানের পর সোমবার রাতে পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত পৃথক বৈঠকে নৌকাবাইচের আয়োজক হাসকুড়ি গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়া গ্রামীণ বিনোদন উপভোগ করতে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সকল গ্রামসহ শান্তিগঞ্জ ও হাওরাঞ্চলের সর্বস্তরের মানুষকে নৌকাবাইচ দেখতে আমন্ত্রণ জানান।
প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় গ্রামবাংলার চিরাচরিত ঐতিহ্যের ধারক ও বাহক নৌকাবাইচ প্রতিযোগিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য না করে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে চলমান দ্বন্দ্বের নিষ্পত্তি করা হয়েছে। আগামীকাল বুধবার নির্ধারিত সময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com