সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, “আমি আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত বোধ করছি। আপনারা সম্মানিত শিক্ষক। আর শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। সরকারি সুযোগ-সুবিধা বেশি না হলেও আপনারা একটি মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করছেন। সেটা ধরে রাখবেন। পাঠদানে আপনারা আন্তরিক আছেন, সেটাকে ধরে রাখবেন। আপনাদের ছাত্র-ছাত্রীরাই একদিন বড় অফিসার হবে বা উদ্যোক্তা হবে। সেটাই আপনাদের সার্থকতা।”
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি তাঁর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসময় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম শেখ আহমদ, উপজেলা ইউআরসি কর্মকর্তা বিমল কুমার সরকার, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডেইজি তালুকদার।
উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং জামালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা চক্রবর্তী। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন ডিকেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন এবং ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডেইজি তালুকদার।
শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন কৃষ্ণ আচার্য এবং আসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্চিতা রানী দাস। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায়, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা মজুমদারসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
পরে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ট শিক্ষক শিক্ষিকাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com