সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

জগন্নাথপুরে দুই শিশু নির্যাতনের ঘটনায় এলাকায় তোলাপাড়!

জগন্নাথপুরে দুই শিশু নির্যাতনের ঘটনায় এলাকায় তোলাপাড়!

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে চুরির অভিযোগ এনে দুই শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের খবর পাওয়া গেছে। নির্যাতনের ভিডিও ফুটেজ ফেসবুকে প্রচারিত হলে তোলপাড় সৃষ্টি হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর ছেলে শানুর মিয়া ও জামায়াত নেতা আবুল কাশেম এর বিরুদ্ধে নির্যাতনের এ অভিযোগ উঠেছে। এঘটনায় নির্যাতিত শিশুর পিতা সফিক আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বুধবার থানায় ১১জনের নাম উল্লেখপূর্বক অভিযোগ প্রদান করা হয়। লিখিত এজাহারে অজ্ঞাতনামা হিসেবে আরো ২৫/৩০ জনের কথা উল্লেখ করা হয়।

নির্যাতনের শিকার শিশুদের পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়ন বাগময়না গ্রামের এখলাছুর রহমানের ছেলে জামায়াত নেতা আবুল কাশেম ও একই গ্রামের বাসিন্দা রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর ছেলে শানুর মিয়া গত ৪ জুন রানীগঞ্জ বাজারে চুরির সাথে জড়িত থাকার মিথ্যে অভিযোগ এনে তাঁর ছেলে সুলেমান মিয়া (১২) ও পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের লেবু মিয়ার ছেলে লেচু মিয়া (১০) কে বাড়ি থেকে ডেকে এনে শারিরিক নির্যাতন চালায়। পরদিন ৫জুন জগন্নাথপুর থানায় তাদেরকে হস্তান্তর করলে পুলিশ কোন অভিযোগ না থাকায় তাদেরকে ছেড়ে দেয়। তিনি ছেলের চিকিৎসা শেষে গতকাল ন্যায় বিচার চেয়ে থানায় এজাহার দাখিল করেছেন।

নির্যাতিত শিশুর পিতা রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের সফিক মিয়া জানান, ছেলের চিকিৎসা ও ঘটনার পরপর প্রত্যক্ষস্বাক্ষী না থাকায় প্রভাবাশালী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে দেরি হয়। এখন ভিডিও ফুটেজ পেয়ে ছেলেকে চিকিৎসা করিয়ে আইনের আশ্রয় নিলাম। রানীগঞ্জ বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন মিঠু জানান,৪ জুন ফ্যামেলি শপ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক সাজু মিয়া কাউকে চোর সনাক্ত করেননি। দুই শিশুর বিরুদ্ধে সুনিদিষ্ট চুরির অভিযোগ নেই। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন,রানীগঞ্জে দুই শিশু নির্যাতনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com