রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর ও হাটবাজার

জগন্নাথপুরে বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর ও হাটবাজার

স্টাফ রিপোর্টার : ভারতের আসাম ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে জগন্নাথপুর উজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। জগন্নাথপুর সদর সহ উপজেলার অর্ধশত গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। উপজেলার অনেক রাস্তা ঘাট স্কুল কলেজ পানিতে তলিয়ে গেছে। বুধবার বিকেলে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী হাসান তালুকদার জানান, বাজারে এখন হাটু পানি। জনসাধারন খুবই দুর্ভোগে পড়েছেন। জগন্নাথপুর সদর গ্রাম রানীগঞ্জ,বাগময়না, স্বজনশ্রী, বেতাউকা, বেরী, সালদিঘা, টংগর, শ্রীধরপাশা, কলকলিয়াসহ নি¤œ অঞ্চলের অর্ধশত গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। ফলে মানুষ দূর্ভোগে পড়েছেন।

জানাগেছে, ভারতের আসাম ও মেঘালয় থেকে নেমে আসা পানি ও গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের হাটবাজার, বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। ২০ জুন বুধবার সরজমিনে দেখা যায়, উপজেলার রাণীগঞ্জ বাজার অধিকাংশ পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় জনসাধারণ পানি মাড়িয়ে বাজারে কেনাকাটা করছেন। এছাড়া বাজার এলাকার স্থানীয় রাস্তাঘাট তলিয়ে যায়।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, বন্যার পানিতে আমার ইউনিয়নের রাণীনগর ও বাগময়না সহ বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক বাড়িঘরে পানি উঠে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিতরা। তাছাড়া উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে ভবেরবাজার পর্যন্ত সড়কে অনেক স্থান পানিতে ডুবে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িঘর ও গ্রামীন রাস্তাঘাট তলিয়ে গেছে একইভাবে উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের বাড়িঘর ও গ্রামীন রাস্তাঘাট তলিয়ে গিয়ে মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com