সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা শান্তিগঞ্জ ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আওয়াল সম্পাদক রিপন শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন শান্তিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ

জগন্নাথপুর পৌর মেয়র আবদুল মনাফের সম্মাননা লাভ

জগন্নাথপুর পৌর মেয়র আবদুল মনাফের সম্মাননা লাভ

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের ১৯টি পৌরসভার মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আবদুল মনাফ বিভাগীয় পর্যায়ে সম্মাননা লাভ করেছেন। জানাগেছে, ২৮ জুন বৃহস্পতিবার মেয়র ক্যাটাগরিতে বিদ্যুৎ খাতে অপচয় রোধ নবায়ন যোগ্য জালানী ও সৌর বিদ্যুৎ ব্যবহারে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ সিলেট বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আবদুল মনাফের হাতে সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানুমের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় প্রশাসনের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে-জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আবদুল মনাফ সিলেট বিভাগীয় পর্যায়ে সম্মাননা লাভ করায় তাঁকে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, মামুন আহমদ, তাজিবুর রহমান, দিলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মুন্না, আবাব মিয়া, দিপক গোপ, মহিলা কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, পৌর সচিব ও পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সহ-সভাপতি রশীদ আলী, এলাইছ মিয়া, সাধারণ সম্পাদক সতীশ গোস্বামী, যুগ্ম-সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লু রঞ্জন সরকার, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রঞ্জিত চন্দ শীল, সহ-সম্পাদক বিমল বণিক, মহিলা সম্পাদক রুবি রাণী দেব, প্রচার সম্পাদক পুলক রায়, সহ-সম্পাদক বিপ্রেশ মৈত্র, সদস্য মাহমুদা বেগম, সাংবাদিক শাহজাহান মিয়া, অসিত পাল, আইনুল হক, কমলা কান্ত শর্মা, লিটন মিয়া, তাজনুর মিয়া, নিশি কান্ত দাস, শামসুল হক ও আক্তার হোসেন সিরাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com