বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
মৌলভীবাজারে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার গাঁও শেরপুর গ্রামের জাহাঙ্গীর তালুকদার (৩৮), আবদুল গণির মেয়ে শাজনা বেগম (২৮), আবদুল গণির ছেলে নাহিদ (২৬), খালিশপুর গ্রামের মোশায়েদ মিয়ার ছেলে সাইফ আহমদ (১২), লায়েছ মিয়া (৩০) গ্রাম, তাজপুর ও করিমপুর গ্রামের প্রাইভেটকারচালক শাহাদাৎ তালুকদার (২৪)। আহতরা হলেন, আহতরা হলেন ইয়াছমিন বেগম, নুরুন নাহার, নুরজাহান ও মোস্তাক আহমদ।

শনিবার সন্ধ্যা ৭টায় জেলার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে নাদামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে জেলাজুড়ে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি মৌলভীবাজার থেকে শেরপুর যাওয়ার পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকার উদয়ন কেজি অ্যান্ড হাইস্কুলের পাশে পৌঁছামাত্র মৌলভীবাজারগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে আসার পথে আরও চারজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com