বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

এইচএসসি’র ফল প্রকাশ, জগন্নাথপুর উপজেলায় একটিও জিপিএ-৫ আসেনি

এইচএসসি’র ফল প্রকাশ, জগন্নাথপুর উপজেলায় একটিও জিপিএ-৫ আসেনি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এইচএসসি’তে আশানুরুপ ফলাফল করতে পারেনি শিক্ষার্থীরা, একটি প্রতিষ্ঠানেও জিপিএ-৫ আসেনি। এই ফলাফলে অভিভাবকরা সন্তুষ্ট হতে পারেননি। জিপিএ-৫ না আসলেও এবার কলেজের তুলনায় মাদ্রাসা প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে ফলাফলের দিক দিয়ে।

এ বছর এইচএসসি পরীক্ষায় জগন্নাথপুরে ৮টি কলেজ থেকে ১২৬৩ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৩৫ জন। পাসের হার ৫৪.২৪। অন্যদিকে উপজেলা ৭টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৪২০ জন ছাত্র-ছাত্রী সমমানের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫৮ জন। পাসের হার ৮৫.২৪। তবে কলেজ কিংবা মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ আসেনি।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান জানান, ফলাফল আশানুরুপ হয় নি। আগামীতে ভাল ফলাফলের জন্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরীকভাবে দায়িত্ব পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com