বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ২ মোটরসাইকেল চোরকে থানা পুলিশে সোপর্দ

জগন্নাথপুরে ২ মোটরসাইকেল চোরকে থানা পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ মোটরসাইকেল চোরকে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা। ধৃত চোরদের সোমবার সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। জানাগেছে, গত রোববার জগন্নাথপুর বাজার এলাকা থেকে মোটরসাইকেল চুরির দায়ে ২ যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। আটককৃতরা হচ্ছে, নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামের হাবিব মিয়ার ছেলে সোহেল মিয়া (২০) ও জগন্নাথপুর উপজেলার ইনাতনগর গ্রামের আলী নুরের ছেলে সোয়েব মিয়া (২০)। এর মধ্যে সোহেল মিয়া দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামে বসবাস করে আসছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, ধৃতদের ২৩ জুলাই সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে-গত প্রায় ২ মাসের ব্যবধানে জগন্নাথপুর বাজার এলাকা থেকে পৃথকভাবে ৫টি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীসহ জনমনে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com