মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নগর জুড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে র্যাব ও পুলিশের সদস্যরাও নির্বাচনকে সামনে রেখে টহল শুরু করেছেন। আজ শনিবার সকাল ১২টা থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন বলে জানিয়েছেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন। সেই সাথে নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আরো ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
সিসিক নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবি, র্যাবের ২৭টি টিম কাজ করবে। ১৩৪টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য আগ্নেয়াস্ত্রসহ আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন এপিসি এবং একজন ব্যাটলিয়ান আনসার সদস্য থাকবেন।

তবে গুরুত্বপূর্ণ কেন্দ্র সমূহে ২ জন করে অতিরিক্ত ব্যাটলিয়ান আনসার সদস্য অস্ত্র সহ থাকবেন। এছাড়া ৯ টি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ৯টি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন বলেও জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক নুমেরি জামান। তিনি জানান, সিসিক নির্বাচনকে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সিসিক নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ২৯৪৮ জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com