শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৬, আহত ৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৬, আহত ৩

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় জন মারা গেছে। এতে আহত হয়েছেন আরও সাতজন।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ছয়দাবাথ এলাকার কাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টংদোকান ডুবে যায়। দোকানটি ১০-১২ জনকে নিয়ে অন্য স্থানে সরানো হচ্ছিল। এসময় পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তার ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানির ওপর পড়ে যান।

পরে তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন। সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ছয়জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com