বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেটেও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থন নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী, বেলা আড়াইটা থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে সেখান এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয় চৌহাট্টাসহ আশপাশের সড়কগুলোতে। বন্ধ রয়েছে সড়কও।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের ফুল দিতে দেখা গেছে আন্দোলনকারীদের নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com