বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে দুই প্রবাসীর সংঘর্ষে নারী-শিশু সহ আহত ১০

জগন্নাথপুরে দুই প্রবাসীর সংঘর্ষে নারী-শিশু সহ আহত ১০

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই প্রবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী-শিশু সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী ও একই গ্রামের বাসিন্দা আইসল্যান্ড প্রবাসী সবুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আইসল্যান্ড প্রবাসী সবুজ মিয়া পক্ষের নারী ও শিশু সহ কমপক্ষে ৬ জন ও যুক্তরাজ্য প্রবাসী রমজান আলীর স্ত্রী নুরেছা বেগম, তাঁর ভাগনা সিপন মিয়া, ইমন মিয়া ও পথচারী তপন মিয়া সহ আরো ৪ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এছাড়া সংঘর্ষে প্রতিপক্ষের ইটপাটকেলের আঘাতে আইসল্যান্ড প্রবাসীর বিলাস বহুল বাড়ির গ্লাস ভাংচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে আইসল্যান্ড প্রবাসী সবুজ মিয়া বলেন, ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতে এসেছিলাম। তবে প্রতিপক্ষের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছি। তাদের ধারাবাহিক হামলা-মামলায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এদিকে-যুক্তরাজ্য প্রবাসী রমজান আলীর লোকজন বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের কারণে এ নিয়ে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com