মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আরিফ

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আরিফ

জগন্নাথপুর নিউজ ডেস্ক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিকভাবে বিজয়ী হয়েছেন। শনিবার সিসিকের স্থগিতকৃত দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে গণনার পর আরিফের বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়। আরিফ গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৪৯ ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৫৩ ভোট পেয়েছেন। দুই কেন্দ্র মিলিয়ে পেয়েছেন ২১০২ ভোট। আরিফুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৪ ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫৪ ভোট পেয়েছেন। দুই কেন্দ্র মিলিয়ে পেয়েছেন ৫২৮ ভোট। সব কেন্দ্র মিলিয়ে প্রাপ্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের থেকে ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে আরিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সকল (১৩৪) কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতিকে আরিফ পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। আরিফের নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট। সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্থগিত দুটি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com