বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপন

জগন্নাথপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপন

স্টাফ রিপোর্টার:: সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে  পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। সকাল ৭.৩০ ঘটিকা থেকে সকাল ৮.৩০ ঘটিকার মধ্যে উপজেলার প্রায় সবকটি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে ঈদের জামাত শুরু হয় সকাল ৭.৩০ টায় ও জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর আল মদিনা জামে মসজিদ ও গ্রামের পুরাতন জামে মসজিদে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আল মদিনা জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে মহান আল্লাহ পাকের দরবারে মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবু আইয়ুব আনসারী। উপজেলা সদরের ঈদগাঁসহ ও সবকটি মসজিদে বিপুল সংখ্যাক মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে মুসল্লিরা সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com