বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবীর ওসমানীর শততম জন্মবার্ষিকী উদযাপন

দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবীর ওসমানীর শততম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে বাংলার প্রথম প্রধান সেনাপতি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০০ তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মুক্তিযুদ্ধা সংসদ ও উপস্থিত নেতৃবৃন্দের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ওসমানী স্মৃতি পরিষদের আহবায়ক প্রভাষক ফয়সল আহমেদের সভাপতিত্বে ও সদস্য ছায়াদ হোসেন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সুজনের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মসুদ আলী, পূর্ব পাগলা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাখর আলী,বীর মুক্তিযুদ্ধা তারিফ আলী,মুজিবুর রহমান,বিচিত্র রঞ্জন দাস,রবিন্দ্র কুমার তালুকদার,তালেব আলী।

এসময় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সমাজকল্যাণ সম্পাদক মইন উদ্দিন,যুব ও ক্রীড়া সম্পাদক নোমান হাসান খান,দঃ সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল হক, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, ধর্ম সম্পাদক বুরহান উদ্দিন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও বিভাগীয় ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল দেব,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুনামগঞ্জ ডুংরিয়া উত্তরণ ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত,ব্যবসায়ী আশিস দাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ওসমানী স্মৃতি পরিষদের সদস্য সচিব ওবায়দুল হক,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন,ওসমানী পরিষদের সদস্য নাজমুল হক,শাহনুর মিয়া, জয়কলস ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শুয়েব মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে,উপজেলা ওসমানী স্মৃতি পরিষদ জয়কলস ইউনিয়নে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়। নতুন অনুমোদিত কমিটিকে শুভেচ্ছা জানান উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন সহ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com