বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

জগন্নাথপুর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব গতকাল রোববার ব্যপক ধর্মীয় ভাবগাম্ভীয্যর মধ্য দিয়ে পালন করা হয়েছে। সকাল থেকে উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথপুর জিউর আখড়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সমবেত হতে থাকেন। সকাল ১১টায় মঙ্গল শোভার উদ্বোধন কালে এক আলোচনা সভা সর্বজনীন জম্মাষ্টমী উদযাপন পরিষদ আহ্বায়ক হীরা মোহন দেব এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে,জগন্নাথপুর থানার পরিদর্শক তদন্ত আশরাফুল আলম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, পুজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রনব বণিক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, ডাক্তার দিব্য রঞ্জন দে, সাংবাদিক অমিত দেব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com