বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত সহ ৩ আসামী গ্রেফতার

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত সহ ৩ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার::  সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন জগন্নাথপুর উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের এতিম উল্লার ছেলে আলকাছ মিয়া, হবিবপুর-আশিঘর গ্রামের আবদুল আহাদের ছেলে দেলোয়ার হোসেন মনাই ও চিলাউড়া নোয়াপাড়া গ্রামের আবদুল খালিকের ছেলে সুহেল মিয়া।

জানাগেছে, ৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এএসআই শাহ জামাল, মোশাহিদ মিয়া ও শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে ছাতক থানার ১৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী আলকাছ মিয়া, মাধবপুর থানার মামলায় পলাতক আসামী দেলোয়ার হোসেন মনাই ও জগন্নাথপুর থানার মামলায় পলাতক আসামী সুহেল মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com