মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ভূল চিকিৎসায় গর্ভ নষ্ট হওয়ার অভিযোগ

জগন্নাথপুরে ভূল চিকিৎসায় গর্ভ নষ্ট হওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূল চিকিৎসায় গর্ভ নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রোববার হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
জানাগেছে, গত ৭ আগষ্ট জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের সাহেদ মিয়ার ৩ মাসের অন্তস্বত্তা স্ত্রী নাজমা বেগম স্থানীয় রাণীগঞ্জ বাজারের এক ফার্মেসী থেকে জ্বরের জন্য ওষুধ নেন। এসব ওষুধ খাওয়ার পর পেটে ব্যথা ও রক্তক্ষরন শুরু হয়। পরে ঐ রোগীকে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ভূল চিকিৎসায় ওই নারীর গর্ভ নষ্ট হয়ে গেছে।
এ ঘটনায় তার স্বামী সাহেদ মিয়া বাদী হয়ে ফার্মেসী ব্যবসায়ী সুষেন চন্দকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এস.আই কবির উদ্দিন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। এদিকে ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে ফার্মেসী ব্যবসায়ী সুষেন চন্দ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। একজন গ্রাম্য ডাক্তার হিসাবে আমি নিয়ম মেনেই ফার্মেসী ব্যবসা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com