বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে সাব ডিলারের মাধ্যমে সরকারি চাল বিতরণ

জগন্নাথপুরে সাব ডিলারের মাধ্যমে সরকারি চাল বিতরণ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাব ডিলারের মাধ্যমে সরকারি চাল বিতরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলিকোনা বাজারে। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত ১০ সেপ্টেম্বর থেকে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি দরে সরকারি চাল বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের শাহ আলম নামের এক ডিলারের মনোনীত সাব ডিলার আবদুল মজিদ হলিকোনা বাজারে সরকারি চাল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
১১ সেপ্টেম্বর মঙ্গলবার সরজমিনে দেখা যায়, ডিলারের দোকানের সামনে কোন প্রকার ব্যানার নেই। দোকানে কোন ক্রেতা পাওয়া যায়নি। সাংবাদিকের উপস্থিতি দেখে সাব ডিলার আবদুল মজিদ একজনকে ডেকে এনে চাল বিতরণ করেন। এ সময় ডিলার শাহ আলম আসেন। তখন জানতে চাইলে ডিলারের ম্যানেজার বলেন, তাদের অধীনে মোট ৫২৭ জন কার্ডধারীর বিপরীতে ১৫ টন চাল উত্তোলন করেন। এর মধ্যে ২ দিনে ২৩৬ জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বাকি চাল স্টকে আছে।
তবে ডিলার শাহ আলম বলেন, আমি বিগত বিএনপি সরকারের আমলে ডিলারশীপ হয়ে ছিলাম। তিনি অকপটে স্বীকার করে বলেন, আমি একটি ফার্মে চাকুরি করি। যে কারণে আবদুল মজিদ ডিলারের ব্যবসা পরিচালনা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী বলেন, বিষয়টি তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com