বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে চার শতাধিক দরিদ্র নারী-পুরুষের মধ্যে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান

জগন্নাথপুরে চার শতাধিক দরিদ্র নারী-পুরুষের মধ্যে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সুনামগঞ্জরে জগন্নাথপুর উপজলোর কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সাফওয়ান রুকন ফাউন্ডশেনের উদ্যোগে শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠতি হয়। ফাউন্ডশেনের প্রতিষ্ঠাতা ছুরাব আলী ও নুরুন্নাহার বেগমের আর্থিক সহযোগীতায় চারশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ৩০ জন ছানি রোগী সনাক্ত করে তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা ও শতাধিক রোগীকে ঔষধ ও চশমা প্রদান করা হয়। ভার্ড সুনামগঞ্জ হাসপাতালের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০জন চিকিৎসক চিকিৎসার মাধ্যমে সেবা প্রদান,রোগ নির্ণয় ও ঔষধ প্রদান করেন।
সংগঠনের বাংলাদেশের দায়িত্বে থাকা আলাল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজ করা হচ্চে। প্রথমবারের মতো ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। তিনি বলেন, চারশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ৩০জন রোগী ছানি অপারেশন ও শতাধিক রোগীকে ঔষধ ও চশমা প্রদানের ব্যয়ভার ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com