বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে রাস্তায় প্রসূতির সন্তান প্রসব; তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

জগন্নাথপুরে রাস্তায় প্রসূতির সন্তান প্রসব; তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের অবহেলা ও দায়িত্বহীনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রোডে রোজি বেগম নামক এক প্রসূতি মহিলার মৃত পুত্র সন্তান প্রসবের ঘটনা ‘‘চিকিৎসকদের অবহেলা জগন্নাথপুরে রাস্তায় প্রসূতির সন্তান প্রসব’’ শীর্ষক সংবাদ মঙ্গলবার দৈনিক যুগান্তরে প্রকাশ হলে এলাকায় তুলপাড় শুরু হয়। এরই প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন আশুতোষ দে মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘোষনা করেন।

সুনামগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট গাইনি ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ শান্তনা পাল কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুজন হলেন, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট শিশু রোগ বিশেষজ্ঞ মুজিবুর রহমান, মেডিকেল অফিসার আবুল কালাম।

এ ব্যাপারে সিভিল সার্জন আশুতোষ দে এর সাথে আলাপ হলে তিনি দৈনিক যুগান্তরকে বলেন, ডাক্তার নার্সদের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমানিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com