বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে রাস্তায় প্রসূতির সন্তান প্রসব;তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কাজ শুরু

জগন্নাথপুরে রাস্তায় প্রসূতির সন্তান প্রসব;তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কাজ শুরু

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের অবহেলা ও দায়িত্বহীনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় রোজি বেগম নামক এক প্রসূতি মহিলার মৃত পুত্র সন্তান প্রসবের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পৃথক আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন দৈনিক যুগান্তরকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট কনসু আক্তারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, ডাঃ মধু সুধন ধর ও ডাঃ শারমিন আরা আশা, তাদেরকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, ডাক্তার ও নার্সদের দায়িত্বে অবহেলা ও দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন আশুতোষ দে আরেকটি তদন্ত কমিটি গঠন করেন।

সুনামগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসাল্টেন্ট গাইনি ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ শান্তনা পাল কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুজন হলেন, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট শিশু রোগ বিশেষজ্ঞ মুজিবুর রহমান, মেডিকেল অফিসার আবুল কালাম।

এ ব্যাপারে সিভিল সার্জন আশুতোষ দে এর সাথে আলাপ হলে তিনি এ প্রতিবেদকে বলেন, ডাক্তার নার্সদের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমানিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com