বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় গুরতর আহত ২৫

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় গুরতর আহত ২৫

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দিরাই মদনপুর সড়কের উত্তর গাজীনগর গ্রামের বড় মসজিদের সামনের মোড়ে সড়ক দূর্ঘটনায় বাস উল্টে খাঁদে পড়ে ২৫ যাত্রী গুরতর আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে দিরাই, সুনামগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,সোমবার দুপুর ১.৩০ ঘটিকায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাই গামী যাত্রীবাহী একটি বাস (টাঙ্গাইল-জ, ১১-০০২৮) উত্তর গাজীনগর বড় মসজিদের সামনের মোড়ে এসে হঠাৎ করে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে দিরাই, সুনামগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

পাথারিয়া ইউনিয়নের বাসিন্দা এইচ আর হাবিব জানান, চালক বাসটি দ্রুতগতিতে চালিয়ে আসছিল। হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রন হারায় এবং উল্টে খাদে পরে যায়, এতে বাসে থাকা ২৫ জন যাত্রী গুরতর আহত হয়েছেন। আমাদের স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি।

দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com