সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

উত্তর জগন্নাথপুর স্কুলের সামনে মাটি না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ

উত্তর জগন্নাথপুর স্কুলের সামনে মাটি না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ৬ নংওয়ার্ডের অর্ন্তভূক্ত উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন থাকলেও ভবনের সামনে মাটি না থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
রোববার সরজমিনে দেখা যায়, ভবন থেকে প্রায় ২ ফুট নিচে মাটি রয়েছে। বৃষ্টির পানি ভবনের সামনে জমে আছে। দীর্ঘ ২ ফুট উচ্চতার ভবনে উঠানামা করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম বলেন, প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হয়েছে। বর্তমানে ভবনের সামনে মাটি না থাকায় ভবনে উঠানামা করতে গিয়ে শিশুদের অনেক কষ্ট করতে হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের সামনে মাটি ভরাট করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com