বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে সমাজকর্মী সিরাজ মিয়ার মৃত্যুতে শোকের ছায়া

জগন্নাথপুরে সমাজকর্মী সিরাজ মিয়ার মৃত্যুতে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সময়ের জাতীয়পার্টির তুখোর নেতা সমাজকর্মী সিরাজ মিয়ার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই (আমবাড়ি) গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান ও পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদের পিতা এক সময়ের জাতীয়পার্টির তুখোর নেতা সমাজকর্মী সিরাজ মিয়া মঙ্গলবার বিকেল ৩ টার দিকে তিনির নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে-মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা এ দিন এশার নামাজের পর ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা মুহিবুর রহমান, জানাযায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান শরীক হন। জানাজা শেষে মহান আল্লাহপাকের দরবারে মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছামির উদ্দিন, পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে-সমাজকর্মী সিরাজ মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশকারীরা হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান,যুক্তরাজ্যস্থ বার্ণলী সিটির সাবেক কাউন্সিলর মোঃ মুজাক্কির আলী,যুক্তরাজ্যস্থ জাতীয় পাটির সহ-সভাপতি জুবায়ের আহমদ হামজা,জগন্নাথপুর নিউজ ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার,জগন্নাথপুর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, সাবেক মেয়র মোঃ আক্তার হোসেন,সাবেক পৌর চেয়ারম্যান মোঃ মিজানুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, সাধারণ সম্পাদক, কবির আহমদ,জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ,সাধারন সম্পাদক ইকবাল হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, কাউন্সিলর সুহেল আহমদ,কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক মো.শাহজাহান মিয়া প্রমুখ। শোক প্রকাশকারীরা মহান আল্লাহপাকের দরবারে মরহুম সিরাজ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com