সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

খালেদা অসুস্থ, সাক্ষাতে যাচ্ছেন না ফখরুল

খালেদা অসুস্থ, সাক্ষাতে যাচ্ছেন না ফখরুল

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়ে সাক্ষাৎ করার কথা ছিলো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চেয়ারপারসন অসুস্থ বোধ করায় সাক্ষাৎ করতে যাচ্ছেন না তিনি।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে ৩টায় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের খবর জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

এর পর বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনূস সাক্ষাৎ স্থগিত হওয়ার খবর নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বোধ করায় মহাসচিবের সাক্ষাৎ স্থগিত হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com