শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

নবজাতককে ধানক্ষেতে ফেলে গেলেন তরুণ-তরুণী!

নবজাতককে ধানক্ষেতে ফেলে গেলেন তরুণ-তরুণী!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
রাতের আঁধারে দুই তরুণ-তরুণী মিলে রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে দেয় এক নবজাতককে। বাড়ি ফেরার পথে এক কলেজছাত্র ধানক্ষেতে নবজাতকের কান্না শুনে তাকে উদ্ধার করে। পরে কন্যাশিশুটিকে থানায় নিলে উৎসুক জনতার ভিড় জমে। অনেকেই উদ্ধার হওয়া শিশুটির দায়িত্ব নিতে আগ্রহী হন। এমন ঘটনাটি ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
স্থানীয়রা জানায়, রোববার রাতে সদ্য জন্ম নেয়া এক কন্যাশিশুকে নান্দাইলের ঘোষপালা নামক এলাকায় রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে যায় অজ্ঞাত দুই তরুণ-তরুণী।
ওই এলাকার আনিছুর রহমান হৃদয় (২০) নামে এক কলেজছাত্র বাড়ি ফেরার সময় দূর থেকে দেখতে পান মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই তরুণ-তরুণী সড়কের ওপরে এসে একটি সিএনজিচালিত অটোরিকশায় চলে যাচ্ছে। পরক্ষণেই এক শিশুর কান্না শুনতে পেয়ে তার বড় ভাই মিজানকে (২৫) ডেকে এনে মোবাইলের আলোতে শিশুটিকে খালি গায়ে দেখতে পান। পরে নিজের গায়ের শার্ট মুড়িয়ে বাচ্চাটি কোলে নিয়ে থানায় নিয়ে যান দুই ভাই।
নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বাচ্চাটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে ভিড় জমায় শত শত উৎসুক নারী-পুরুষ। তবে নবজাতক বাচ্চাটির বাবা-মায়ের কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। দত্তক নিতে ইচ্ছুকদের আদালতের মাধ্যমে অনুমতি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন।
কতটা নির্মম হলে নিজ সন্তানকে ফেলে দেয় মা-বাবা? তার কোনো উত্তর না মিললেও প্রশ্ন থেকে যায় বিবেকের কাছে। ঠিক তেমনি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কের পাশে ধানক্ষেতে পাওয়া সেই নবজাতক শিশুর জীবনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com