রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে মাওলানা ফয়েজ আহমদের নির্বাচনী সমাবেশ

জগন্নাথপুরে মাওলানা ফয়েজ আহমদের নির্বাচনী সমাবেশ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিস নেতা মাওলানা ফয়েজ আহমদের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের হেলিপ্যাড মাঠে সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রার্থীতা ঘোষণা করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা ফয়েজ আহমদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা মুফতি মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব জালাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল আজিজ, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আতাউল্লাহ হোসাইনী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি শায়খ মাওলানা মুছা মোল্লা, হবিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি প্রফেসর আনোয়ার আলী, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা পীর আবদুল জব্বার, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি নুরুল আলম খান জাহাঙ্গীর, সৈয়দ মুনসিফ আলী, মুফতি আজিজুল হক, সেক্রেটারী সৈয়দ শাহিদ, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী জুনায়েদ আহমদ, সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল জলিল, ডা. আতাউর রহমান, সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক ডা. মোস্তফা আজাদ, সিলেট জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, জগন্নাথপুর উপজেলা কমিটির সহ-সভাপতি মাওলানা সৈয়দ তহুর আহমদ, মাওলানা আবদুল কদ্দুছ, রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা ছমির উদ্দিন সালেহ, মাওলানা শামসুল হক, মাওলানা খসরু খান, ডা. এবিএম নোমান আহমদ, মাওলানা শামসুল ইসলাম, সাহেদুল ইসলাম খান, মাওলানা সৈয়দ ছানাওর আলী, মাওলানা ওমর ফারুক, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস সভাপতি কবির আহমদ, সেক্রেটারি জাহাঙ্গীর বিন হারুন, ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি কাওছার আহমদ, সেক্রেটারি মঈনুল বিন জামান, ক্বারী নজরুল ইসলাম প্রমূখ।
এদিকে-ফয়েজ আহমদের নির্বাচনী গণ সমাবেশে দক্ষিণ সুনামগঞ্জ থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নেতাকর্মীরা যোগদান করেন। সেই সাথে বিভিন্ন স্থানে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা ফয়েজ আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com