মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১৭

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১৭

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, মাদ্রাসার জমি নিলাম নিয়ে গ্রামের ফয়সল মিয়া ও জাবেদ আলমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে শনিবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলা ও ইটপাটকেলের আঘাতে ফয়সল পক্ষের আজমল খান, ফারহান মিয়া, আক্তার হোসেন, সুহাজ মিয়া, খসরু মিয়া, মারুফ আহমদ, শিবলু মিয়া ও জাবেদ আলম পক্ষের জয়নুল আলম, মইনুল আলম সহ উভয় পক্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে ।

এদিকে- শুক্রবার রাতে শ্রীধরপাশা গ্রামের মঞ্জুর আলমের বাড়িতে ক্যারম খেলা নিয়ে সোহাগ মিয়া ও জিলু মিয়া সহ আরো ২ জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com