সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

আবার সংলাপে বসতে রোববার প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

আবার সংলাপে বসতে রোববার প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আবার সংলাপে বসতে রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের বৃহৎ শরিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান,এখনই তফসিল ঘোষণা না করার অনুরোধের বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
এর আগে সংলাপ চেয়ে গত রোববার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সংবলিত চিঠি দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট।
পরে ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সে অনুযায়ী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি অংশ নেন।
দীর্ঘ সংলাপ শেষে বেরিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, সংলাপ থেকে তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ সংলাপে সন্তুষ্ট নই। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেয়া না হলে আন্দোলন চলবে বলেও জানায় ঐক্যফ্রন্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com