মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত

আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার দাবী

আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার দাবী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার দাবি তুলেছেন শোলাকিয়ার ইমাম ও বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
আজ রোববার সোহরাওয়ার্দী উদ্যানের শুকরানা মাহফিল থেকে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি তোলেন তিনি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসাগুলোর ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ আয়োজিত এই ‘শুকরানা মাহফিলে’ সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আহমদ শফী। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়।
আল্লামা ফরিদ ফরিদ উদ্দিন মাসউদ বলেন, বাংলাদেশে কোনো আলেমকে স্বাধীনতা পদক দেয়া হয়নি। আমরা চাই আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাহ আহম্মদ শফীকে আপনি স্বাধীনতা পদক প্রদান করবেন।
এদিকে শুকরানা মাহফিল উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে মাদরাসা শিক্ষার্থীদের ঢল। রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে শত শত বাস ভর্তি করে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা মধ্যরাত থেকেই ঢাকায় আসেন।
সুত্র-মানব জমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com