সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন নেতারা

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন নেতারা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন দলের শীর্ষ পর্যায়ের পাঁচ নেতা।
সোমবার বিকালে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দোয়া করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, অনেক দিন পর ম্যাডামের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছি। ম্যাডাম অত্যন্ত অসুস্থ, তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে তাকে জোর করে হুইল চেয়ারে করে কারাগারে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে আবার হাসপাতালে ভর্তি করার জোরালো দাবি জানাচ্ছি।
তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে ব্যথা আরও বেড়েছে। কয়েকদিন যাবত তাকে থেরাপি দেওয়া হয়নি। তবে সোমবার তাকে থেরাপি দিতে চিকিৎসকরা ফের কারাগারে ঢুকেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সঙ্গে তার অসুস্থতা ও চিকিৎসা প্রসঙ্গে আলাপ হয়েছে। অন্যকিছু নিয়ে আলোচনা হয়নি। তবে খালেদা জিয়া নবগঠিত ঐক্যফ্রন্টের জন্য দোয়া করেছেন।
এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com