সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষ

নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পর এ অবস্থার সৃষ্টি হয়। বিএনপি কর্মী সমর্থকদের একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ নিষেধ করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। বিএনপির নেতাকর্মীরা এসময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কেন্দ্র করে সড়কে বিএনপি নেতাকর্মীরা ভিড় করছিলেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল। পুলিশ সড়ক খালি করার চেষ্টা করছিল। এ থেকেই ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত।
সুত্র-কালের কণ্ঠ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com