সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

নয়া পল্টনে সরকারের পরিকল্পিত হামলা: রিজভী

নয়া পল্টনে সরকারের পরিকল্পিত হামলা: রিজভী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিনা উস্কানিতে মনোনয়ন ফরম নিতে আসা নেতাকর্মীদের উপর সরকার পরিকল্পিতভাবে হামলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মানবজমিনকে একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এরপর তিনি কার্যালয়ের নিচে নেমে বক্তব্য রাখেন। নেতাকর্মীদের শান্ত রাখার চেষ্টা করেন।
তিনি বলেন, সরকার প্রধানের নির্দেশেই এই হামলা হয়েছে। সরকার বিভিন্ন ভাবে উস্কানি দেবে।
আপনারা তাদের ফাঁদে পা দেবেন না এদিকে দুপুর পৌনে একটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা হয়। একপর্যায় তা সহিংসতায় রূপ নেয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কা ধাক্কি হলে হেলমেট কেড়ে নেয় নেতাকর্মীরা। পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে। কয়েক হাজার নেতাকর্মীকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। উপস্থিত নেতাকর্মীরা আশেপাশের মার্কেট, হোটেল, শপিং মল ও গলিতে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com