সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

‘মমিনুল মউজদীন ছিলেন আলোকিত মানুষ’

‘মমিনুল মউজদীন ছিলেন আলোকিত মানুষ’

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের পৌর চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের একাদশ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি একজন স্বপ্ন ও সত্যদ্রষ্টা মানুষ ছিলেন। অন্যায়-অনিয়মের সঙ্গে কখনো আপস করেননি। এই আলোকিত মানুষটি জোছনা উপভোগ করার জন্য রাতে পৌর শহরের সড়ক বাতি নিভিয়ে দিতেন। এতে তাঁর সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত স্মরণসভায় ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমিনুল মউজদীন স্মৃতি সংসদের আহবায়ক বিশিষ্ট আইনজীবী হোসেন তওফিক চৌধুরী।
বক্তারা আরও বলেন, একজন মানুষ যখন তাঁর সন্তানদের নাম বিপ্লবী ফিদেল কিংবা বিখ্যাত কবি কাহলিল জিবরানের নামে রাখেন তখন তাঁর ভিতরকার মানুষটির পরিচয় আমাদের সামনে ফুটে ওঠে। তাঁর আদর্শ, তাঁর স্বপ্ন আমাদের সামনে পরিস্কার হয়ে যায়। কবিরা এমনই হন। তাঁরা সমাজকে আলোর পথে নিয়ে যান। তাঁদের ভাবনায় যেমন প্রেম থাকে, তেমনি থাকে সমাজ বদলের স্বপ্ন।
মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তি পরীক্ষার সমন্বয়ক দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. মকবুল হোসেন, হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কবি মমিনুল মউজদীন স্মৃতিবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলী হায়দার, শিক্ষক এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ৫০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, প্রাইজবন্ড, সনদপত্র প্রদান করা হয়।
২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে বাহ্মণবাড়িয়া জেলার সড়াইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরান ও ব্যক্তিগত গাড়ি চালক কবির মিয়া মারা যান।
গতকাল সকালে প্রথমেই তাঁদের কবরে মমিনুল মউজদীন স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com