বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে এ্যাওয়ার্ড প্রাপ্ত কামাল উদ্দিন সংবর্ধিত

জগন্নাথপুরে এ্যাওয়ার্ড প্রাপ্ত কামাল উদ্দিন সংবর্ধিত

স্টাফ রিপোর্টার ::
জাতীয় পর্যায়ে মাদার তেরেসা রত্ম এ্যাওয়ার্ড প্রাপ্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ নভেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ড যুবলীগের সভাপতি জন্ম রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিপন খানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, এমদাদ আহমদ, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, আবদুল বারিক, চুনু মিয়া মেম্বার, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম-আহবায়ক কওছর রশীদ, আবদুল কাইয়ূম, রুনু মিয়া, অলিউর রহমান শাফুর, কামরুল বক্স, ওয়ার্ড যুবলীগ নেতা তোফায়েল আহমদ, শাহ জাহান, শাহ সিরাজ, ফয়েজ খান, সুহেল আহমদ, নুর আলম, বিশ্বজিত রায়, ফরিদ খান, সাগর রায়, ছাত্রলীগ নেতা ইকবাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com