বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে মহিলা সহ আহত-২০

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে মহিলা সহ আহত-২০

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামে বাড়ির রাস্তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মহিলা সহ-২০ জন আহত হয়েছেন। গুরুত্র আহত ৪ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অলইতলী গ্রামের পারভেজ মিয়া ও তার চাচাতো ভাই স্বাধীন মিয়ার লোকদের মধ্যে বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ চলছিল। যার জের দরে দুপক্ষের লোক জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর সিপন মিয়া (১৭) রুজিনা বেগম (২২) মায়া বেগম (২৮), শেলু মিয়া (৪৫) কে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত স্বাধীন মিয়া (৪৮) উষা বেগম (৩২) মেহের আলী (২৫) ফুলবানু (৬৫) মোজাফর মিয়া (৪৮) সহ অন্যান আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com