রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

জগন্নাথপুরে সংঘর্ষে নারী সহ আহত ৫

জগন্নাথপুরে সংঘর্ষে নারী সহ আহত ৫

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, শনিবার রাতে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ইসহাকপুর গ্রামের বাসিন্দা পৌর কাউন্সিলর খলিলুর রহমান ও আবদুল কাইয়ূম পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবদুল কাইয়ূম (৫০), তাঁর স্ত্রী সাজনা বেগম (৪৫), মেয়ে নাদিয়া বেগম (১৮) ও ছেলে সাইফুল ইসলাম (১২) সহ একই পরিবারের ৫ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারপিট করে নগদ ২০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে আহত আবদুল কাইয়ূম অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com