বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ডাঃ সামস্ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে ডাঃ সামস্ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা সামস্ উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শারমিন-আরা-আশার পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী সংবর্ধিত অতিথি ডাক্তার সামস্ উদ্দিন। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য বজলুর রশিদ চৌধুরী, এনামুল হক এনাম, সহকারী স্বাস্থ্য পরির্দশক আমিনুল ইসলাম, নার্স খোদেজা বেগম প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি ডাঃ সামস্ উদ্দিন পদোন্নতিজনিত কারনে ঢাকায় বদলি হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com