সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

বদি-রানা মনোনয়ন পাচ্ছেন না: কাদের

বদি-রানা মনোনয়ন পাচ্ছেন না: কাদের

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জরিপে এগিয়ে থাকা সত্ত্বেও বিতর্ক এড়াতে কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে এবার দলীয় মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন ও জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কক্সবাজারের সংসদ সদস্য বদি বিভিন্ন জরিপে বহু এগিয়ে। তবু বিতর্ক এড়াতে তাকে এবার মনোনয়ন দেয়া হচ্ছে না। ওই আসনে বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
ওবায়দুল কাদের বলেন, টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও একাধিক জরিপে এগিয়ে। আপনারা চাইলে আমি জরিপের ফল দেখাতে পারি। তবু কনট্রভার্সি (বিতর্ক) এড়াতে আমরা এবার তাকে মনোনয়ন দিচ্ছি না। যদিও তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। অভিযোগ তার ভাইদের বিরুদ্ধে।
তিনি বলেন, আবদুর রহমান বদির বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রমাণিত নয়। তবু আমরা তাকে এবার বাদ দিয়েছি।
এ সময় তিনি জানান, আওয়ামী লীগের মনোনয়ন প্রায়ই চূড়ান্ত। জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২৫ নভেম্বর জোটগতভাবে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। তখন সবাই জানতে পারবেন কে কোন আসনে নৌকার প্রার্থী হবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com