সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

সাবেক ১০ সেনা কর্মকর্তা যোনদান করলেন গণফোরামে

সাবেক ১০ সেনা কর্মকর্তা যোনদান করলেন গণফোরামে

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা।
আজ সোমবার বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
ড. কামালের চেম্বারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তারা। এই সেনা কর্মকর্তা হলেন: লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।
সুব্রত চৌধুরী সাবেক এই সেনা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘৩০ ডিসেম্বর জাতির জন্য একটি চ্যালেঞ্জের দিন। সেই দিনে দেশে আমরা শুভ পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে যাচ্ছি জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে। আজ যারা যোগদান করলেন, তারা এ লড়াইয়ে অবতীর্ণ হবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com