বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে অস্ত্রসহ ২ কুখ্যাত ডাকাত গ্রেফতার

জগন্নাথপুরে অস্ত্রসহ ২ কুখ্যাত ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের চন্দন মিয়ার ছেলে মোজাক্কির আলী (৩৬) ও ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের মৃত মান উল্লার ছেলে ডাকাত সর্দার বাচা মিয়া (৩৯)।
জানাগেছে, বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর দিক-নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে সংগীয় এসআই কবির উদ্দিন, এসআই অনিক চন্দ্র দেব ও এএসআই ফিরোজ মিয়া সহ পুলিশ দল উপজেলার সৈয়দপুর বাজারে অভিযান চালিয়ে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি সহ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত ডাকাত সর্দার বাচা মিয়া আন্ত: জেলা ডাকাত দলের সদস্য তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। কুখ্যাত ডাকত বাচা মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, ডাকাত সর্দার বাচা মিয়ার বিরুদ্ধে খুন ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে এক মামলায় সে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com