শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

হীরক খচিত বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স!

হীরক খচিত বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিমানবন্দরে নামল এমিরেটস এয়ারলাইন্সের বোয়িং ‘ব্লিং৭৭৭’। বিমানটি হীরকখচিত! পুরো বিমানটির গায়ে চকচক করছে অগণিত হীরা।
ওসব হীরা থেকে উজ্জ্বল আলো ঠিকড়ে পড়ছে দর্শনার্থীদের চোখে।
গত ৪ ডিসেম্বর এমন একটি ছবি এমিরেটস এয়ারলাইন্স সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে।
সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের টার্মিনালে দাঁড়িয়ে এই হীরায় মোড়ানো বিমানটি। এর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাক।
এটি পোস্টের পরপরই বিস্মিত নেটিজেনবিশ্ব। হীরকখচিত ঘড়ি, মোবাইল সেটের দেখা মেলেছে অনেক। কিন্তু তাই বলে আস্তো বিমান হীরা দিয়ে মুড়িয়ে দিবে!
পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় ছবিটি। নেটিজেনদের প্রশ্ন সত্যিই কি বিমানটির গায়ে হীরা বসানো হয়েছে!
সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরালে অনেকটাই বিব্রত হয়ে পড়ে এমিরেটস।
অথচ ছবিটির শিরোনামে লেখা ছিল – ছবিটি এডিট করেছেন সারা শাকিল নামে এক শিল্পী।
এ বিষয়ে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, এ ধরনের হীরক খচিত কোনো বিমান তাদের নেই। আমার ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের কারুকার্য খচিত একটি ছবি টুইট করেছি মাত্র।
এমন বিমানের কোনো বাস্তবতা নেই, পুরোটাই কম্পিউটার প্রযুক্তির বলে নিশ্চিত করেন তারা।
জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই ক্রিস্টাল শিল্পী শাকিল। ইনস্টাগ্রামে তার ফোলোয়ার সংখ্যা ৪.৮ লক্ষ।
ছবিটি এডিট করে এমিরেটস এয়ারলাইনের এই বিমানের গায়ে এমন হীরা বসিয়ে দেন পাকিস্তানের ক্রিস্টাল শিল্পী সারা শাকিল। এরপর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন ছবিটি।
এটি দেখে এমিরেটস এয়ারলাইন সংস্থার পছ্ন্দ হয়ে যায়। শাকিলের সঙ্গে যোগাযোগ করে ছবিটি ছবিটি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এমিরেটস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com