বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান : বর্তমান সরকার উন্নয়নের সরকার

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান : বর্তমান সরকার উন্নয়নের সরকার

রেজুওয়ান কোরেশী ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার জাতিকে নিরক্ষরমুক্ত করতে সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা সবার মৌলিক অধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশকে ডিজিটালাইজেশনের পাশাপাশি শতভাগ শিক্ষার আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এ সরকার। তিনি বলেন, সরকার শিক্ষার উন্নয়নে শিক্ষকদের বেতন ভাতা সহ সবধরণের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে।
তিনি রোববার দুপুরে জগন্নাথপুৃর উপজেলা সদরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ‘‘মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা ’’- এ শ্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার বিদ্যালয় পর্যায়ে ১০৮ টি ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রু চাই মারামা এবং সহকারী শিক্ষিকা সালেহা পারভীন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমান দে, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল কাইউম মশাহিদ, হাসন ফাতেমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হক, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাউধরন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন জামাল, গিতা পাঠ করেন জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গনেশ চক্রবর্তী ও জাতীয় সংগীত পরিবেশন করে জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com