রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ব্যালটের মাধ্যমেই আ’লীগের পতন ঘটাতে হবে: মির্জা ফখরুল

ব্যালটের মাধ্যমেই আ’লীগের পতন ঘটাতে হবে: মির্জা ফখরুল

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর হবে এ স্বৈরাচার সরকারের পতনের দিন।
বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনী পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই পারেন ধানের শীষে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে।
সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার আবারও ক্ষমতায় এসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
দুর্নীতি, নির্যাতন ও নিপীড়ন দিন দিন চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। জাতির এ কঠিন সংকটে নির্বাচন হল একমাত্র পথ। তিনি বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।
এ কারণে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে। একদিকে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, অপরদিকে হামলা ও ভাংচুর চালানো হচ্ছে। নির্বাচন কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বললেও তা করছে না। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে চাইলে এসব বন্ধ করতে হবে।
ধানের শীষে ভোট দিয়ে সরকার পতন এবং দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে তিন দিন ধরে নির্বাচনী পথসভা ও জনসভা করছেন মির্জা ফখরুল। সালন্দর, রাজাগাঁও, রহিমানপুর, জামালপুর ইউনিয়নের ১৫ স্থানে পথসভায় তিনি বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com