মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত

“নৌকার ভোটার সরব ধানের ভোটার নিরব” সুনামগঞ্জ ৩ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই

“নৌকার ভোটার সরব ধানের ভোটার নিরব” সুনামগঞ্জ ৩ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই

স্টাফ রিপোর্টার:: রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে নানা জলপনা কল্পনা চলছে। জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী।

এ আসনে মূল প্রতিদ্বন্ধীতায় আওয়ামীলীগ প্রার্থী অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও ধানের শীষের প্রার্থী জমিয়ত নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তাদের মধ্যে কে জিতবে এ নিয়ে ভোটারদের মধ্যে জলপনা কল্পনা চলছে। তবে শুরু থেকেই উন্নয়নের ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামীলীগ প্রার্থী ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এব্যাপারে নৌকার প্রার্থী এমএ মান্নান শুক্রবার বিকেলে যুগান্তরকে বলেন, এলাকাবাসি নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আছেন। উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় তারা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদি। অন্যদিকে গ্রেফতার আতংক ও চরম উৎকন্ঠার মধ্যে প্রচারণা চালিয়েছেন মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। ইতিমধ্যে উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়ার ছাদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোসাব্বির আহমদ সহ এক ডজনের বেশি নেতাকর্মী সম্প্রতি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে নৌকার প্রার্থী এমএ মান্নান এর শেষ নির্বাচনী সভা পৌর শহরে অনুষ্টিত হয়। এ সময় দলীয় নেতা কর্মী সহ বিপুল সংখ্যাক জন সাধারণ উপস্থিত ছিলেন। অন্যদিকে ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী পৌর শহরে শেষ নির্বাচনী সভা করেননি। কারণ হিসাবে তিনি যুগান্তরকে বলেন, আমাদের নেতাকর্মীদের বাড়িতে প্রতিদিনই পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ইতি মধ্যে অনেক নেতা কর্মীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের নেতা কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। পোষ্টার ব্যানার ও লাগাতে পারছিনা। আমাকে ও প্রচারণায় বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

স্বরজমিন দেখা গেছে জগন্নাথপুর পৌর শহর সহ উপজেলার ভোট কেন্দ্র গুলোতে নৌকার পোষ্টার ও ব্যানার দেখা গেলেও ধানের শীষের পোষ্টার ও ব্যানার অনেক জায়গাতেই পরিলক্ষিত হয়নি। তবে নৌকার ভোটাররা রয়েছেন সরব অন্যদিকে ধানের শীষের ভোটাররা রয়েছেন নিরব। তারা ভয়ে মুখ খুলতে চাচ্ছেন না। তবে নিরপেক্ষ ভোটারদের সাথে আলাপ করে আভাস পাওয়া গেছে এ আসনে নৌকা ও ধানের শীষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ আসনে অন্য প্রার্থীরা হলেন জাকের পার্টির শাহজান চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশের মুহিবুল হক আজাদ, এলডিপির মাহফুজুর রহমান খালেদ, স্বতন্ত্র সৈয়দ মুব্বাশির আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com