সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

মির্জা ফখরুলকে নিয়ে যা বললেন কাদের

মির্জা ফখরুলকে নিয়ে যা বললেন কাদের

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি মির্জা ফখরুলকে ব্যর্থ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন।
বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক বর্ধিতসভায় তিনি এ কথা বলেন।
আন্দোলন-সংগ্রাম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সঠিক নেতৃত্ব দিতে দলটির মহাসচিব ব্যর্থ বলে মূল্যায়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আর এ কারণে মির্জা ফখরুলের বিএনপি থেকে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিবের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, গত ১০ বছরে তিনি (ফখরুল) কোনো আন্দোলন করতে পারেননি। নির্বাচনে পরাজিত হয়েছেন। এ ব্যর্থতার কারণে বিএনপি ও পদ থেকে তার পদত্যাগ করা উচিত।
‘নির্বাচনে কারচুপির দায়ে ওবায়দুল কাদেরের উচিত স্টেডিয়ামে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া’-বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের একদিন পর তার উদ্দেশে এমন মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি মহাসচিব বেপরোয়া চালক হয়ে গেছেন। বেপরোয়া চালক কখন যে কী করে, ‘অ্যাকসিডেন্ট’ ঘটান, তার ঠিক নেই। সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বর্ধিতসভায় উপস্থিত ছিলেন যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com