বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। রোববার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ এলাকায় বিজ্ঞান মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর।

মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৬টি স্টল বসেছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কৃত বিভিন্ন উদ্ভাবনী উপস্থাপন করা হয়। তাদের আবিস্কার সকলকে চমকে দিয়েছে এবং মেলাটি আকর্ষণীয় হয়ে উঠেছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com