সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা শান্তিগঞ্জ ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আওয়াল সম্পাদক রিপন শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন শান্তিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ

ফেরদৌসের নায়িকা হয়ে চলচ্চিত্রে প্রভা

ফেরদৌসের নায়িকা হয়ে চলচ্চিত্রে প্রভা

বিনোদন ডেস্ক:: প্রথমবারের মত চলচ্চিত্রে অভিনয় করছেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবির নাম ‘রূপবতী’। বড় পর্দার জনপ্রিয় মুখ ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

কথক ক্রিয়েটিভের ব্যানারে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচ ছবিটি পরিচালনা করছেন। সমাজে নারীরা যে বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন তাদেরকে নিয়েই ছবির কাহিনী।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এই ছবির বড় শক্তি গল্প। গল্পটি শোনার পরই ছবিতে কাজ করতে রাজি হয়ে যাই। ছবিতে আমার নায়িকা হিসেবে থাকছেন প্রভা।’

নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘ছবিটির প্রি- প্রোডাকশন কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে মে মাসেই শুটিংয়ে নেমে পড়বো। রাজধানীর আরিচা-বেড়িবাঁধে ছবিটির দৃশ্যধারণ করা হবে।’

ছবিতে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com